মানবতার সেবায় দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ালেন শাহীন চৌধুরী দ্বীপ

সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং এর হুমকি মোকাবিলায় ব্যস্ত সরকার সহ সমগ্র দেশবাসী। আর আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত কার্যত সারা দেশ এক প্রকার ‘লক ডাউন’ অবস্থায় থাকছে। এতে করে সবচেয়ে দূর্বিসহ অবস্থায় পড়বে খেটে খাওয়া নিম্নবিত্তের মানুষ।

এরকম অবস্থায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এক নেতা তার সামর্থ্য অনুযায়ী অর্ধ শতাধিক এরকম দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার (২৫ মার্চ) বিকালে ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় ৫১টি পরিবারকে কয়েকদিন চলার মতো চাল, ডাল, আলু, হ্যান্ড ওয়াশ, মিনি সার্ফ এক্সেল ও মুখে পরিধানের মাস্ক প্রদান করেন।

ছবি: বার্তাবাজার।

বার্তাবাজার কে ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ জানান, আমার বসবাসের এলাকায় দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া অসহায় বেশকিছু পরিবারকে আমার সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, মানবতার সেবায় এই মূহুর্তে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের অবস্থান থেকে নিম্ন আয়ের মানুষদের বিশেষ করে অসহায় ও বয়স্কদের সহায়তায় এগিয়ে আসতে হবে।

শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকা যাবে না, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। আমি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সামান্য একজন কর্মী হয়ে আমার এলাকার অসহায় মানুষের জন্য সাধ্যমত চেষ্টা করে যাবো।

প্রসঙ্গত, খেটে খাওয়া মানুষদের সহায়তা করার এই কার্যক্রমে শাহীন চৌধুরী দ্বীপ কে সার্বিকভাবে সহযোগিতা করেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর