করোনা: বাড়ি ভাড়া নেবেন না কেরানীগঞ্জের ওয়ার্ড মেম্বার

করোনা ভাইরাসের সুযোগ নিয়ে যেখানে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, সেখানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ৩ নং ওয়ার্ডের মেম্বার হাজী মোঃ মুরাদ হোসেন উদারতার দৃষ্টান্ত রাখলেন। তিনি ঘোষণা দিয়েছেন এই সংকটের সময় ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া নেবেন না।

তাই তিনি নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন এবং তার বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের মার্চ মাসের প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি!

মুরাদ হোসেন বার্তাবাজারকে বলেন, আমি দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমার যে বাড়িভাড়া সেটা একমাসের জন্য মওকুফ করে দিলাম এবং আমি আশা করি আমাকে দেখে আরো যারা বাড়িওয়ালা আছেন তারাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। সবাই মিলেমিশে কাজ করলে ইনশাআল্লাহ আমরা এই কঠিন অবস্থা থেকে ফিরে আসতে পারব।

এদিকে কেরাণীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, দেশের এই জরুরি মুহূর্তে কেরানীগঞ্জের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি যারা সমাজের উন্নয়নে নিজ উদ্যোগে ভূমিকা রাখেন, তারা যদি বর্তমান সময়ে এগিয়ে আসেন তাহলে দুঃখী মানুষের অনেক উপকার হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর