মাত্র ২৪ ঘন্টায় ইরান তৈরী করলো ২০০০ শয্যার ‘করোনা হাসপাতাল’

করোনারে বিষাক্ত ছোবলে বিপর্যস্ত ইরান। দেশটিতে এই পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়ে নিয়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত আক্রান্ত ২৭ হাজার। এই বিশাল করোনাক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসার জন্য রাজধানী তেহরানে ২ হাজার শয্যার হাসপাতাল তৈরী করেছে দেশটি। তাও আবার মাত্র ২৪ ঘন্টায়!

তেহরান ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ‘শহীদ ড. হেজরাতি’ নামের দুই হাজার শয্যার হাসপাতালটি বুধবার (২৫ মার্চা) চালু হয়েছে। সারা বিশ্বকে চমকে দেয়া এই হাসপাতালটি তৈরি করেছে ইরানের সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি স্থানীয় সময় দুপুরে হাসপাতালটি উদ্বোধন করেন। এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবার সকল ধরনের সুযোগ দেয়া হবে। এমনকি সবার জন্য মাস্ক ও পিপিইসহ খাবার পর্যন্ত এই হাসপাতাল থেকেই তৈরী করা হবে।

সেনা কর্মকর্তা রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেছেন, এই ট্রেড সেন্টারটিতে এই মুহুর্তে আরও একহাজার শয্যা স্থাপন করা যাবে। সর্বোচ্চ ৫ হাজার শয্যাও এখানে তৈরী করা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর