দীর্ঘ ২৫ মাস পর মুক্তি পেলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিকেলে মুক্তি পাওয়ার পর রাজধানীর গুলশানের ফিরোজা ভবনে যান বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় সদ্য মুক্তি পাওয়া নেত্রীর সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা। এসময় তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়া আপাতত তার নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন।
এ সময় তিনি আরও জানান, আমরা ম্যাডামকে জানাতে এসেছি যে আমরা উনার মুক্তিতে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করেছি উনি যেন এখান থেকে উঠে দাঁড়াতে পারেন। আবার রাজনীতিতে আসতে পারেন সেই কথাগুলো বলেছি। উনার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে উনার বাসায় গিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
আপাতত কিছুদিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টাইনে রাখা হবে। ডাক্তাররা এ বিষয়ে আলোচনা করবেন। তার সঙ্গে যাতে কেউ কোন দেখা করতে না পারি এসব বিষয়ে আমরা আলোচনা করেছি। এ সময় আমরা তার সাথে কোন রাজনৈতিক আলোচনা করিনি। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সবাই এখন উনার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুকরিয়া আদায় করেছেন যে তিনি বাসায় ফিরেছেন।
বার্তা বাজার/এস.আর