‘সুরক্ষা পোষাক ছাড়াই প্রাথমিক চিকিৎসা দিতে হবে’

যে সব রোগীর মাঝে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে তাদেরকে যেন চিকিৎসকেরা ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) ছাড়াই প্রাথমিক চিকিৎসা দেয়, এমন এক নির্দেশ বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই নিরদেশ জারীর পর থেকেই স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের মাঝে নতুন করে আতংক কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নির্দেশ দেয়া আছে যেন, পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই ছাড়া কেউ করোনা ভাইরাসের চিকিৎসা না করে। পিপিই বলতে বুঝায় গাউন, মেডিকেল মাস্ক, গগলস, ফেস শিল্ড, বুট ও হেভী ডিউটি গ্লাভস।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘যদি কোনো রোগীর কোভিড-১৯–এর লক্ষণ থাকে, তবে প্রথমে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই পরিধানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করিবেন।’

সরকারি বেসরকারি সকল ধরণের হাসপাতালে যেন কোনো কোভিড-১৯ এর রোগীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা না হয় সেই বিষয়টাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার এই পরিচালক বলেন, প্রথম চিকিৎসক দূরত্ব বজায় রেখে সেবা দেবেন বলে তার পিপিইর কোনো দরকার নেই। আবার দ্বিতীয় চিকিৎসক ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে তাঁকে পিপিই পরতে বলা হয়েছে।

দেশের এমন ক্রান্তিলগ্নে কাজ করে যাওয়া ডাক্তারদের সাথে কথা বলার সময় নাম না প্রকাশ করার শর্তে একজন বলেন, কোথাও কোথাও এক পিপিই কয়েকজনের সাথে শেয়ার করে পড়তে বলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর