আইন মন্ত্রণালয় গ্রহণ করেছে ব্যারিস্টার সুমনের পদত্যাগপত্র

ব্যারিস্টার সায়েদুল হক সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে যে পদত্যাগের জন্য যে পত্র জমা দিয়েছিলেন তা গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) এই বিজ্ঞপ্তির মাধ্যমে আইন মন্ত্রনালয় এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চীপ প্রসিকিউটর কার্যালয় কতৃক প্রসিকিউটর জনাব সৈয়দ সায়েদুল হক ( সহকারী অ্যার্টনি জেনারেল পদমর্যাদা) এর দাখিলকৃত পদত্যাগপত্রের প্রেক্ষিতে অত্র মন্ত্রণালয়ে বিগত ১২-১১-২০১২ খ্রিঃ তারিখের সলিঃ/ জিপি-পিপি/ আঃট্রাঃ-০২/২০১০-১৮৯ নং স্মারকমুলে তার প্রসিকিউটর পদে নিয়োগ আদেশ বাতিল পূর্বক তার পদত্যাগপত্র সরকার কর্তৃক গৃহীত হয়েছে।

এছাড়া এমতাবস্থায় জনাব সৈয়দ সায়েদুল হককে (সহকারী অ্যার্টনি জেনারেল পদমর্যাদার) প্রসিকিউটর এর পদ হতে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি্র ১৩ তারিখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে নিজের পদত্যাগের জন্য চিফ প্রসিকিউটর বরাবর আবেদন করেন।

ব্যারিস্টার সুমন তার ওই পদত্যাগপত্রে সামাজিক কাজে নিজেকে জড়িয়ে নেয়ায় রাষ্ট্রীয় কাজে অর্থাৎ তার চাকরিক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর