মহম্মদপুরে ছাত্রলীগের উদ্যেগে ৫০০ হ্যাণ্ড স্যানিটাইজার ও স্বাস্থ্যবিধি লিফলেট বিতরণ

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত বুধবার স্থানীয় সাধারণ মানুষের মাঝে ৫ শত হ্যাণ্ড স্যানিটাইজার ও স্বাস্থ্যবিধি সম্বলিত হ্যাণ্ডবিল বিতরণ করেছেন।

এ সময় তারা, বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা, আক্রান্তদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, গন জমায়েত পরিহার, মুখে মাস্ক ব্যবহার, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার বিষয়ে উপস্থিত সাধারণ জনগণকে অবহিত করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর