পঞ্চগড়ে হোটেল কর্মচারীরা পেল খাদ্য সামগ্রী

প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের প্রতিরোধে দেশের বিভিন্ন জেলার ন্যায় পঞ্চগড়েও জেলা প্রশাসন জরুরী সতর্কতা জারি করায় জেলার বিভিন্ন বাজারের হোটেল ও রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

ফলে সাধারণ হোটেল শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। তাই পঞ্চগড় শহরের নুর টি স্টল নামে একটি হোটেল প্রতিষ্ঠান তাদের হোটেল কর্মচারীদের হাতে ১০ দিনের খাবার সামগ্রী বিতরন করেছে।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের নুর টি স্টল হোটেলে তাদের শ্রমিকদের হাতে নগদ টাকা ও এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এদিকে হোটেল শ্রমিক সালেহা খাতুন জানান, হোটেল বন্ধ থাকায় আমাদের মহাজন ১২ দিনের জন্য খাবার ও ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিলো বাড়ি যাওয়ার জন্য এবং কোন সমস্যা হলে সাথে সাথে জানাতে বলছে তাদের। আমরা খুব আনন্দিত ও উপকৃত হলাম বিপদের সময় আমাদের পাশে দাড়ালো।

এসময় উপস্থিত ছিলেন নুর টি স্টল হোটলে মালিক একরামুল হক মুন্না, পঞ্চগড় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মালেক সহ হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর