আবরার হত্যা: ৩ আইনজীবীকে বিশেষ প্রসিকিউটর হিসাবে নিয়োগ

বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়োগ দিয়েছে সরকার।

চিফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসাবে মোশারফ হোসেন কাজল এবং এহসানুল হক সমাজী ও মো. আবু আব্দুল্লাহ ভুঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে বুধবার (২৫ মার্চ) নিয়োগ দিয়েছে আইন ও বিচার বিভাগ।

গত ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বহুল আলোচিত আবরার হত্যা মামলা ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-১ থেকে এ স্থানান্তরিত করা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর