করোনা ভাইরাসে ভারত জুড়ে লক ডাউনে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভারত সরকার সমগ্র ভারত জুড়ে লক ডাউন ঘোষনা করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তবে, আগে থেকে আটক থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারতে রয়েছেন তারা দেশে ফিরতে পারছেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য সমগ্র ভারতে জুড়ে লক ডাউন ঘোষনা করায় কার্যত ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
তবে, ভোমরা শুল্ক ষ্টশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারত জুড়ে লক ডাউনের কারণে আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকার খোলা রয়েছছ এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ্বজিত সরকার জানান, আগে আটক থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারতে রয়েছছন তারা দেশ ফিরতে পারলেও লক ডাউনের কারন ভারতীয়রা তাদেরও দেশে ফিরতে পারছেন না।
কেএ/বার্তাবাজার