করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত লালমনিরহাট জেলা পুলিশ

লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা(বিপিএম পিপিএম) এর নির্দেশনায় লালমনিরহাট জেলা পুলিশে ০৫ সদস্য বিশিষ্ট ইমার্জেন্সী মেডিকেল সাপোর্ট টিম গঠন করা হয়েছে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য।

বুধবার(২৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক বিবৃতিতে এই বিষয়টি জানিয়ে উল্লেখ করেন টিমের জন্য এ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

করোনা সংক্রান্তে মেডিকেল সাপোর্ট প্রদান করার জন্য এই ইমার্জেন্সী মেডিকেল সাপোর্ট টিম গঠন করা হয়েছে বলে জানান জেলা পুলিশ।

পুরুষ এবং মহিলা পুলিশ সদস্যদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড গঠন করা হয়েছে ।এছাড়া নবাগত পুরুষ এবং মহিলা পুলিশ সদস্যদের জন্য আলাদা অবজারভেশন ওয়ার্ড গঠন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর