করোনার বিষাক্ত ছোবলে পরপর ২ জনের মৃত্যু হওয়ায় রাজধানীর টোলারবাগ এলাকার দুটি মসজিদে নামায বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। উত্তর টোলারবাগ এলাকার প্রথম যে বৃদ্ধের মৃত্যু ঘটে তিনি মসজিদে নামায পড়তে গিয়েই আক্রান্ত হয়েছিলেন বলে পরিবারের ধারণা। দুইজনের মৃত্যুর পরে উত্তর টোলারবাগ এলাকার সাথে বিছিন্ন করে দেয়া হয়েছে সমগ্র টোলারবাগের যোগাযোগ।
মারা যাওয়া ওই দুই ব্যক্তি উত্তর টোলারবাগের দারুল ইহসান জামে মসজিদের নিয়মিত মুসুল্লী ছিলেন। এই মসজিদটিসহ আরও একটি মসজিদে জামাতে নামায বন্ধ করা হয়েছে বলে জানান টোলারবাগ ভবন মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
আব্দুস সাত্তার আরও জানান, মসজিদ থেকে শুধু আজান দেয়া হচ্ছে।
রাজধানীর টোলারবাগের ৬৫ বছর বয়স্ক ওই বৃদ্ধ করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ডেল্টা হাসপাতালে মারা যায়। পরদিন মারা যান তার প্রতিবেশী ৭৬ বছরের আরেক প্রবীণ। তিনি উত্তর টোলারবাগের দারুল ইহসান জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন। তারা দুজনই ওই মসজিদে একসঙ্গে নামাজ পড়তেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে