নিখোঁজের ১০ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় নিখোঁজের ১০ দিন পর মানসিক ভারসাম্মহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। আজ বুধবার দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার বন্দরামপুর গ্রামের দক্ষিন পাশে তিতাস নদীর পাড়ে কচুরিফেনা দিয়ে ডেকে রাখা অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক উপজেলার বন্দরামপুর গ্রামের দারোগ আলীর ছেলে হেলাল(৩৫)বলে তার পিতা দারোগ আলী লাশটি সনাক্ত করেছে। এলাকাবাসীর ধারনা এটি পরিকল্পিত হত্যাকান্ড।

মানসিক ভারসাম্মহীন যুবককে এমন ভাবে হত্যার ঘটনা এলাকাবাসী মেনেনিতে পারছেনা। তিতাস থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহিদুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে ঘটনা ¯’লে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে কুমিল্লায় ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি এবং তদন্ত সাপেক্ষে খুনিদের চিহ্নত করে আইনের আওতায় আনা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর