করোনায় স্পেনে একদিনেই ৭৩৮ জনের মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে ইউরোপের স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন। খবর আলজাজিরার।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বালেন, গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক মৃত্যু নিয়ে দেশ এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।

স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।

গোটা বিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৬০৭ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৬ জন। এরমধ্যে শুধুই চীনেই সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৬৫০।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর