কিশোরগঞ্জ জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন
করোনা ভাইরাসে বাংলাদেশের মানুষ আক্রান্ত হওয়ার পর যখন জাতি ক্রান্তি লগ্নে রয়েছে তখন জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশক্রমে কিশোরগঞ্জ জেলার আপামর মানুষের জন্য করোনা ভাইরাস প্রতিরোধে ২১ সদস্য বিশিষ্ট একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে একটি মহড়া অনুষ্ঠিত হয়। সার্বক্ষণিক একটি এ্যাম্বুলেন্স এবং ৩টি গাড়ি রেসপন্স টিমের সহায়তার জন্য দেয়া হয়েছে। ২১ সদস্যের কুইক রেসপন্স টিমে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল সাপোর্ট টিম রয়েছে। কুইক রেসপন্স টিম ২টি শিফটে ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করবে।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, জেলা পুলিশের এ প্র¯‘তিতে জেলাকে শতভাগ জীবাণুমুক্ত রাখতে এবং করোনা ভাইরাসে আতংক না হয়ে এর প্রতিরোধে সকলকে সচেতনতার সাথে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানানো হয়।
কেএ/বার্তাবাজার