দেশে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্ট মনে করছে এখনই লকডাউন করে দেয়া উচিত। একই সাথে করোনা প্রতিরোধে সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেসব নির্দেশনা দেয়া হবে সেগুলোর প্রতি আস্থা রেখে মানার জন্যও সবাইকে পরামর্শ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
সারাদেশে করোনাভাইরাস পরীক্ষার করার ল্যাবরেটরী স্থাপনের নির্দেশনা সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে বুধবার (২৫ মার্চ) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।
আদালত আরও বলেছেন,‘করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ান যেভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। যেহেতু এখনও কোনো ওষুধ আবিষ্কার হয়নি তাই এই পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত।’
আদালতে এই রিটটি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব নামের এক আইনজীবী।
বার্তাবাজার/এসজে