কিশোরগঞ্জ জেলা রিপোর্টাস এসোসিয়েশনের কমিটি গঠিত
কিশোরগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংগঠন কিশোরগঞ্জ জেলা রিপোর্টাস এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে।
দৈনিক যায় যায় দিন এর জেলা প্রতিনিধি মোঃ আশরাফ আলীকে সভাপতি, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার কিশোরগঞ্জ কালীবাড়ী সুপার মার্কেটের ৩য় তলায় কিশোরগঞ্জ জেলা রিপোর্টাস এসোসিয়েশনের কার্যালয়ে উপদেষ্টা এ.বি.এম লুৎফর রাশিদ রানার সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যগণ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কার্যকরি কমিটি ও উপদেষ্টা কমিটির তালিকা হস্তান্তর করেন।
এ কমিটির সহ-সভাপতি হলেন সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, সহ-সাধারণ সম্পাদক কলকাতা টিভির আব্দুর রব, অর্থ সম্পাদক স্টার ২৪ ওয়ার্ল্ড ডট কমের জেলা প্রতিনিধি মোবারক হোসেন, প্রচার সম্পাদক সিএনএন টিভির ক্যামেরা পার্সন কামরুজ্জামান রাসেল, দপ্তর সম্পাদক দৈনিক যায় যায় দিনের করিমগঞ্জ প্রতিনিধি মোঃ শাহজাহান, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক যায় যায় দিনের তাড়াইল প্রতিনিধি আবু তাহের, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক যায় যায় দিনের নিকলী প্রতিনিধি সেলিম হোসাইন, সদস্য যথাক্রমে আমার বাংলাদেশের প্রতিনিধি আঃ ছালাম, নিউজ ২৪ অনলাইন টিভির জেলা প্রতিনিধি মাহবুব আলম, সময় নিউজ ২৪ ডট কম হোসেনপুর প্রতিনিধি আব্দুল কাদির, বার্তা বাজার ডট কমের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, কেটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান কাজিন, দৈনিক খোলা কাগজের কুলিয়ারচর প্রতিনিধি মোছাঃ শুভ্রা, দৈনিক খোলা কাগজের ভৈরব প্রতিনিধি আফসার উদ্দিন তুর্য, আলোকিত সকালের জেলা প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক যায় যায় দিনের কটিয়াদী প্রতিনিধি আলমগী হোসেন, দেশের কন্ঠের জেলা প্রতনিধি এম.এ সাদেক মুকুল।
এছাড়াও তিন সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তারা হলেন, বিটিভির জেলা প্রতিনিধি রুহুল কুদ্দুস সেলিম, দি ডেইলী অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো চীফ সাইফুল হক মোল্লা দুলু।
কেএ/বার্তাবাজার