পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিষপানে ষাটোর্ধ্ব বয়সী জুমার উদ্দিন নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষপান করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর দেড় ঘন্টার পর দুপুরে চিকিৎসা অবস্থায় মারা যান তিনি।
নিহত জুমার উদ্দিন উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত গ্রামের মৃত সোনামউদ্দিনের পুত্র। পরিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে এগারটার দিকে বাবা বিষপান করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালে আনার এক-দেড়ঘন্টার পর তিনি মারা যান। কি কারণে বিষপান বিষয়ে জানতে চাইলে বলেন, কি কারণে বিষ খেয়ে আত্মহত্যা করলেন জানিনা। কানেও কম শুনতেন। তবে করোনা ভাইরাস নিয়ে কয়েকদিন ধরে ভয় পাচ্ছিলেন।
এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন এরকম ধারণা পরিবার ও প্রতিবেশির। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম ওই ব্যাক্তির বিষপানের আত্মহত্যা করার তথ্যটি নিশ্চিত করেছেন।
কেএ/বার্তাবাজার