করোনা টেস্ট আসলে কাদের জন্য?

করোনাভাইরাসের কারণে নিজেই হোম কোয়ারেন্টাইনে চলে যাওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের অবস্থা আগের চেয়ে অনেকটা অবনতি হয়েছে। তাই তাকে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে আনা হলো ঢাকায়। বুধবার (২৫ মার্চ) দুপুর পর্যন্ত তার টেস্ট করার কোনো ব্যবস্থা নেয়ে হয়নি।

ওই নার্সের স্বামীর সাথে কথা বলে জানা যায়, গতরাতে তার স্ত্রীকে ঢাকাস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তকরণের কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

তিনি আরও জানান, হাসপাতাল থেক বলা হয়েছে ৮–১০টি পরীক্ষা করতে। কিন্তু তাদের দেয়া পরীক্ষাগুলো করাতে গেলেই বলা হচ্ছে, আগে করোনার পরীক্ষা করাতে হবে। পরীক্ষা করে করোনা ভাইরাস হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার আগেই হাসপাতালের লোকজন ১০ হাত দূর থেকে কথা বলছেন। অনেক বিপদের মধ্যে আছেন তিনি।

জানা যায়, কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স গত শনিবার থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। গলা ব্যাথা, জ্বএ ও শ্বাসকষ্টের সাথে তার ডায়রিয়াও আছে। তার উপরে তিনি তিনি ডায়াবেটিস ও লিভারের সমস্যায় আক্রান্ত।

ওই নার্স হোম কোয়ারেন্টিনে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রাজশাহীতে করোনার টেস্ট না করা যাওয়ায় তাকে পাঠানো হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। রাজশাহী মেডিকেল কলেজের একটি এম্বুলেন্সে করে তারা গতরাতে পৌছান ঢাকায়। এরপর থেকে ছুটাছুটি করেও তিনি তার স্ত্রীর টেস্ট করাতে পারেন নি।

আরও জানা যায়, তার স্ত্রী গত শনিবার ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে ইতালি ফেরত এক প্রবাসীর সাথে বাসে বসে ছিলেন। তাই বাসায় ফিরেই তিনি কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর