খালেদা জিয়া শর্ত না মানলে জামিন বাতিল: অ্যাটর্নি জেনারেল

যে সকল শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে তা না মানলে জামিন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাংবাদিকদের সাথে আলাপকালে বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের নিজে কার্যালয়ে একথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ৬ মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। উনাকে যে দুই শর্তে মুক্তি দেয়া হচ্ছে তা না মানলে জামিন বাতিল করে আবার কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। দীর্ঘ ৭৭৭ দিন পর প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে ৬ মাসের জন্য তার সাজা স্থগিত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর