সাতক্ষীরায় আইসোলেশনে ভর্তি যুবকের সুস্থতায় ছাড়পত্র প্রদান, কোয়ারেন্টানে ১৫৬২

সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামের এস.এম সুলতান মাহমুদ সুজন নামের ওই যুবকের শরীর কোন করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়নি বলে আইইডিসিআরর বরাত দিয়ে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়ত।

তিনি দুপুর ২ টায় সাংবাদিকদের আরো জানান, তাকে ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতাল ছেড়ে তিনি ফিরছেন নিজে বাড়িতে। এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৪০২ জনকে হোম কোয়ারেন্টানে আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৮ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ১৫৬২ জন হোম কোয়ারেন্টানে রয়েছে।

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৬৩ জন, আশাশুনি উপজেলায় ১০৮ জন, দেবহাটা উপজেলায় ১৮৭ জন, কালিগঞ্জ উপজেলায় ২২২ জন, কলারোয়া উপজেলায় ৪৭০ জন, শ্যামনগর উপজেলায় ২০৪ জন ও তালা উপজেলায় ২০৭ জনকে হোম কোয়ারেন্টানে নেওয়া হয়েছে।

অপরদিকে, করোনা ভাইরাস প্রতিরোধ বিদেশ ফেরতদের ইতিমধ্যে হোম কোয়ারেন্টানে আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তাদের বাড়িতে, বাড়িতে টানানো হচ্ছে লাল ফ্লাগসহ তাদের হাতে মারা হচ্ছে সনাক্তকরন সিল।

এছাড়া বন্ধ ঘোষনা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গাহাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়ত। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর