লালমনিরহাটে রাস্তায় ব্লিচিং পাউডার মেশানো পানি স্প্রে

লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন স্থানে রাস্তায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে স্প্রে করা হয়।

আজ বুধবার(২৫ মার্চ) সকালে লালমনিরহাট জেলার চেম্বার অবকমার্স এর পরিচালক রেজাউল করিম স্বপন এর ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তা জীবাণুনাশক ব্লিচিং পাউডার ও পানি স্প্রে করা হয়।

বার্তা বাজার কে রেজাউল করিম স্বপন জানান, করোনা ভাইরাস প্রতিরোধ করতে জনসচেতনতা এবং শহরের রাস্তাকে জীবাণুমুক্ত করার জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছি।আশা করছি সকলে এগিয়ে আসবেন এবং লকডাউন এর সময় অসহায় মানুষদের পাশে দাড়াবেন।

উল্লেখ্য এর আগে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের মাঝে সাবান বিতরণ করেন এবং বাংলাদেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব হওয়ার সাথে সাথে নানান ভাবে তিনি মানুষদের সচেতন করছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর