ভুট্টা ক্ষেত থেকে বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় ভুট্টা ক্ষেত্র থেকে এক বাক প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই বাক প্রতিবন্ধী নারী হলেন খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে মোছা. আঞ্জু আরা (৩০)।

বুধবার (২৫) দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পিছন পাশে ভুট্টা ক্ষেত থেকে ওই বাক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

ওই যু্বতী বাবা আব্দুর রহমান বলেন, “আমার মেয়ে বাক প্রতিবন্ধী। সে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। আমরা সন্ধ্যার পর থেকে তাকে খোজাখুজি করেও পাইনি। বুধবার সকাল ১১ টার দিকে পাড়াপ্রতিবেশিরা দেখতে পায় আমার মেয়ের লাশ ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে। তার কারো সাথেই শক্রুতা ছিল না। আমার ধারণা আমার বাক প্রতিবন্ধী মেয়েকে কেউ ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই।”

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, “আমরা বুধবার দুপুরে খবর পেয়ে আঞ্জু আরা নামের এক যুবতীর লাশ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছি। এ বিষয়ে উপজেলার ফারুক হোসেন (৪৫) ও কামাল হোসেনকে (৪২) আমরা সন্দেহভাজনভাবে আটক করেছি। ওই যুবতীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কিনা এ বিষয়ে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আমরা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছে ওই মেয়ের বাবা।”

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর