বিমানবন্দর থেকে জার্মান সেনাবাহিনীর ৬০ লাখ মাস্ক গায়েব!

কেনিয়ার বিমানবন্দর থেকে ৬০ লাখ মাস্ক উধাও হয়ে গেছে। উধাও হয়ে যাওয়া এসব মাস্ক জার্মান সেনাবাহিনীর জন্য তৈরী করা হয়েছিল। জার্মানিতে পাঠানোর উদ্দেশে নাইরোবি বিমানবন্দরে নেয়ার পর সেখান থেকে মাস্কগুলো হারিয়ে যায়।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধে ৬০ লাখ মাস্ক তৈরির অর্ডার দিয়েছিল জার্মান সেনাবাহিনী। কিন্তু মাস্কগুলো তৈরি করার পর বিমানবন্দর থেকে সেগুলোর আর হদিস নেই।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, জার্মান সেনাদের জন্য ৬০ লাখ মাস্ক জোগাড় করতে অনুরোধ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের চাহিদা অনুযায়ী একটি বিদেশি প্রতিষ্ঠানকে মাস্ক তৈরির দায়িত্ব দেয়া হয়। মাস্ক হাতে পৌঁছালেই মূল্য পরিশোধ করা হবে বলে চুক্তি নির্ধারিত হয়। কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে মাস্কগুলো হারিয়ে যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর