মুক্তির খবর শুনেই খালেদা জিয়া বদলে গেলেন

আজ খালেদা জিয়া মুক্তি পাচ্ছে। কিছুক্ষন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির ফাইলে অনুমোদন দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খোশ মেজাজে রয়েছেন। তিনি সবার সাথে খুব ভালো ভাবে কথা বলছেন।

‘বিএসএমএমইউতে প্রিজন সেলের একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কেবিন ব্লকের একটি কক্ষে একজন গৃহপরিচারিকাসহ দীর্ঘদিন বন্দিজীবন এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যধিতে আক্রান্ত হওয়ার কারণে তার মেজাজ সব সময় চড়া থাকে। মুখে সরাসরি কিছু না বললেও তিনি আচার-আচরণে তা সব সময় বুঝিয়ে থাকেন। কিন্তু বন্দিদশা থেকে মুক্তির খবরে আজ তার মেজাজ একেবারেই চড়া নেই। তিনি খুব প্রশান্তিতে রয়েছেন বলে মনে হল। মুক্তি পাওয়ার খবরটি তিনি আগে থেকেই জেনেছেন ভাবভঙ্গিতে মনে হলো।’

নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউ হাসপাতালে কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবায় জড়িত একজন চিকিৎসকরে সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। কনসালটেন্ট পদমর্যাদার ওই চিকিৎসক জানান, তারা বেলা ১১টার দিকে অনানুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে গিয়েছিলেন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর