করােনাভাইরাসের প্রকােপ ঠেকাতে পঞ্চগড়ে দােকান-পাট বন্ধ ঘোষণা

পঞ্চগড়ে করােনা ভাইরাসের প্রকােপ ঠেকাতে জেলায় সব ধরনের দােকান-পাট বন্ধ ঘােষণা করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। পরবর্তী ঘােষণা না দেয়া পর্যন্ত দােকান-পাট,গরু-ছাগলের হাট বন্ধ থাকবে।

তবে শুধু ফার্মেসী, খাদ্য সামগ্রী,নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দোকান,কনফেকশনারী দােকান খােলা থাকবে।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল থেকে পঞ্চগড়ের ৫ উপজেলায় সব ধরণের দােকান-পাট বন্ধ রয়েছে। শুধু ঔষুধের দােকান,খাদ্য সামগ্রী,নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দোকান,কনফকশনারি দােকান খােলা রয়েছে।

এদিকে জেলার সড়ক গুলাতে যানবাহন ও জনসাধারণের উপস্থিতি কমে গেছে। তবে জরুরী প্রয়ােজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ।

পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামুলক প্রচারণা চালানাে হচ্ছে এবং জনসমাগম এড়িয়ে চলে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর