সাঁথিয়ায় ক্ষুরা রোগে ১৫ গরুর মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় গরু-বাছুরের ক্ষুরা রোগের প্রাদুর্ভাব। এ রোগে প্রায় ১৫টি গরু বাছুর মারা যাওয়ায় খামারী বিপাকে পরেছে। মেডিক্যাল টিম গঠন করে ঘটনাস্থলে চিকিৎসকদের দিয়ে ব্যাগসিনেশন করা হচ্ছে।

এলাকাবাসী ও প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১০ মার্চ থেকে সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামে গরু-বাছুরের ক্ষুরা রোগ দেখা দেয়। এলাকার খামারিরা প্রাথমিক ভাবে চিকিৎসা করলেও এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে থাকে।

প্রায় ৫০/৬০টি খামারির খামারের গরু বাছুর খুড়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে গত ১০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের হারুন-অর রশিদের ৩টা, একই গ্রামের খামারি আব্দুল জলিলের ৩টা, টুকু মোল্লার ২টা, আয়েজ উদ্দিনের ১টা, বকন বাছুরসহ প্রায় ১৫টি গরু-বাছুর মারা গেছে বলে জানা গেছে।

ক্ষুরা রোগের খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনার রশিদ ও উপসহকরী প্রাণি সম্পদ কর্মকর্তা শাহজাহান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেডিক্যাল টিম গঠন করে খামারিদের গরু-বাছুরের চিকিৎসাসহ ব্যাগসিনেশন করা হচ্ছে।

এলাকাবাসী জানান, উপজেলার সোনাতলা, আমোষ, বোয়াইলমারী, নড়িয়াগদাই, জোড়গাছা গ্রামের খামারিদের প্রায় ৩০/৪০টি গরু-বাছুর ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর