খালেদা জিয়ার মুক্তি সময়ের ব্যপার : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সময়েরে ব্যপার। বুধবার (২৫ মার্চ) সংবাদিকদের একথা বলেন তিনি।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশের কোনো পরিবর্তন হবে না। তাই বিএনপিকে খালেদা জিয়ার মুক্তির বিষয়কে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানাচ্ছি।

এর আগে, প্রধানমন্ত্রীর নির্দেশেই বেগম খালেদা জিয়ার ৬ মাসের মুক্তির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশানের নিজ বাসভবনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনি প্রক্রিয়ায় দুই শর্তে দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হোক। সরকার মানবিক কারণে সদয় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা (উপধারা-১) অনুযায়ী এটা আইনি প্রক্রিয়ায় করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে গমন না করার শর্তে প্রধানমন্ত্রীর আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর