করোনাভাইরাস : সড়কে চলবে না যেসব যানবাহন

আগামীকাল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে গণপরিবহণ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।করোনার বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ ছুটির সময়ে সড়কে বাস, মিনি বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং হিউম্যান হলার চলবে না।
তবে এসময়ে ওষুধ, জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহে ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কে চলবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক লোকমান হোসেন মোল্লা জানিয়েছেন, এই সময়ে রাইড শেয়ারিং সেবাও বন্ধ থাকবে ।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর