দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে কেউ নতুন করে আক্রান্ত হননি। তবে পুরনো আক্রান্তদের মধ্য ৬৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯ জন।
বার্তা বাজার/ এম এস / ডাব্লিও.এস