ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন , দেশের এ সংকট ও ক্রান্তিলগ্নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দরকার ছিল । আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এমন মন্তব্য করেন ভিপি নুর।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি বার্তা বাজারের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
সরকারের স্বার্থেই দেশের এই সংকট ও ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার মুক্তি দেওয়াটা প্রয়োজন ছিলো! রোহিঙ্গার মতো সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গঠণ করতে না পারার খেসারত দুই বছর ধরে সরকার ও এদেশের জনগণ দিচ্ছে। তাই জাতির এই ক্রান্তিলগ্নে করোনার মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় খালেদা জিয়াকে মুক্তির ব্যবস্থা করার মাধ্যমে সরকার দূরদর্শিতার পরিচয় দিয়েছে।
যার জন্য প্রধানমন্ত্রী অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
করোনার মতো সংক্রমণ মোকাবিলায় সরকারের যথাযথ প্রস্তুতি না নেওয়া, সশস্ত্রবাহিনী মাঠে, জরুরী অবস্থা ঘোষণা করা হলে গণেশ উল্টে যেতে পারে অনেকেই এরকম নানা ইকুয়েশন থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিশ্লেষণ করছেন।
তবে অামি মনে করি সরকার খালেদা জিয়াকে মুক্তির ঘোষণার মাধ্যমে কিছুটা হলেও ভিন্নমত দমন-পীড়নের রাজনীতি থেকে সরে আসার চিন্তা করছে। যেটা আমার কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে। রাজনীতিতে সুদিন ফিরে আসুক । দেশে প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন,মানবাধিকারপ্রতিষ্ঠিত হোক।
ভিন্নমত দমন-পীড়ন, সহিংস রাজনীতির পরিসমাপ্তি ঘটুক, সহনশীলতার রাজনীতি প্রাণ ফিরে পাক।
বার্তা বাজা/ এম এস