করোনায় আক্রান্ত গ্রেটা

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সম্ভবত গ্রেটা থুনবার্গও। সুইডেনের এই পরিবেশ-যোদ্ধা নিজেই জানিয়েছে সে কথা।

সোশ্যাল মিডিয়ায় গ্রেটা লিখেছেন, ‘খুব সম্ভবত আমি করোনায় আক্রান্ত।’ তবে, সে মনে করছে, এখন অনেকটাই সুস্থ। সম্ভবত ভাইরাসের প্রকোপ অনেকটাই ফিকে হয়েছে।

সম্প্রতি, বাবার সঙ্গে মধ্য ইউরোপে গিয়েছিল গ্রেটা। শেষ ধাপে গিয়ে পৌঁছায় ব্রাসেলসে। সেখানে গিয়ে সে এবং তাঁর বাবা দু’জনেই অসুস্থ বোধ করেন। ক্লান্তি, গলা ব্যথা, শুকনো কাশি, জ্বর, করোনা সমস্ত উপসর্গই দেখা দেয়।

যদিও, গ্রেটার বক্তব্য, ‘এর আগের বার যখন আমার জ্বর হয়েছিল, আমার অবস্থা এর থেকে খারাপ ছিল। ফলে এ বারও আমি পাত্তা দিতাম না, যদি না আামার বাবাও অসুস্থ হয়ে পড়তেন।’ গ্রেটার বাবার শারীরিক অবস্থা তুলনামূলক ভাবে তাঁর থেকে খারাপ। তাঁর জ্বর আরও তীব্র। বাড়ি ফিরে বাবা এবং মেয়ে দু’জনেই আইসোলেশনে। গ্রেটা জানিয়েছে, তাঁর মা-ও সম্প্রতি জার্মানি গিয়েছিলেন, সেখানকার পরিস্থিতিও ভালো নয়। তাই তাঁকে আলাদা ফ্ল্যাটে রাখা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর