সংখ্যার বিচারে চিনকে পিছনে ফেলার পরেও ইতালিতে মৃত্যু মিচ্ছিল অব্যাহত। সব পরিসংখ্যান ছাপিয়ে করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮২০। শেষ ২৪ ঘন্টায় মৃত ৭৪৩ জন।
চিনের পরই ইতালিতে মারাত্মক আকার ধারণ করতে শুরু করে এই ভাইরাস। অবস্থা এমন জায়গায় পৌঁছায়, একসময় চিনকেও ছাপিয়ে যায় ইতালি। ৬৯ হাজার ১৭৬ জন ইতালিতে আক্রান্ত অবস্থায় রয়েছেন বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।
ইতিমধ্যে করোনা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন। সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারা বিশ্বে এর আগে করোনায় এত বেশি লোকের মৃত্যু হয়নি। বলা যেতে পারে সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে সে দেশের প্রতিরোধ।
বার্তাবাজার/কে.জে.পি