করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১১

ফের ভারতে বাড়ল করোনায় মৃতের সংখ্যা। ভারতের তামিলনাডুতে মৃত্যু হল এক করোনা আক্রান্তের। যার জেরে দেশে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৩-তে। এর মধ্যে দু’জন বিদেশি নাগরিক।

মাদুরাইতে করোনা পজিটিভ অবস্থায় ভর্তি ছিলেন তিনি। বুধবার ভোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল ওই ব্যক্তির।

বুধবার সকাল পর্যন্ত ইতিমধ্যে ভারতে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৫৩৬ এর জন।এর মধ্যে ১১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ১১ মার্চ করোনা ভাইরাসকে অতিমহামারী বলে অ্যাখ্যা দিয়েছে৷ এর পর থেকেই নড়চড়ে বসেছে প্রতিটি দেশ৷ ভারতেও জারি করা হয়েছে বাড়তি সতর্কতা৷

মঙ্গলবার মোদী নিজের ভাষণে বুধবার থেকে দেশ লকডাউনের ঘোষণা করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর