সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বৃদ্ধের নিজ বাসায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরেন তার প্রবাসী ছেলে। পরদিনই ষাটোর্ধ্ব বাবার শ্বাসকষ্ট শুরু হলে, তাকে কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। তখন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসক। তবে বৃদ্ধের করোনাভাইরাসের পরীক্ষা হয়নি।
তবে স্থানীয়রা জানায়, কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস