নভেল করোনা ভাইরাস দিয়ে অবিশ্বাসীদের যন্ত্রণা দিতে আল্লাহ’র কাছে দোয়া করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। একইসঙ্গে তারা দাবি করেছে যে, এই মহামারির কারণে ধর্মযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে।
তারা আবেদন জানিয়ে বলে, অবিশ্বাসীদের যন্ত্রণা বাড়িয়ে দিতে এবং এসব থেকে বিশ্বাসীদের রক্ষা করতে আমরা আল্লাহ’র কাছে আবেদন জানাই।
একজন গবেষকের উদ্ধৃতি দিয়ে আইএস তাদের বিবৃতিতে জানায়, কেউ বিপথে গেলে অবশ্যই আল্লাহ তাকে কঠোর সাজা দেন এবং যারা তার বাধ্যগত তাদের প্রতি দয়া প্রদর্শন করেন।
ভাইরাসের কারণে ’ধর্মযোদ্ধারা’ পিছু হটতে এবং তাদের সামরিক উপস্থিতি বাড়াতে বাধ্য হয়েছে বলেও জানায় সন্ত্রাসী গ্রুপটি। আইএস করোনাভাইরাস এখনও নির্দিষ্ট কোনও নামে না ডাকলেও বিশ্বজুড়ে এর প্রভাবের বিষয়টি স্বীকার করে এর আগে তাদের যোদ্ধাদের সতর্ক করে দিয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি