নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল সিরাজদিখানের একজনের

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে। সে শাসনগাঁও গ্রামের বোরহান চাকলাদারের স্ত্রী তিন সন্তানের জননী আমিনা ইন্দ্রালিব তৃশা (৩৮)। এ নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা তিন বাংলাদেশীর মধ্য তিনি একজন।

পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে ভিজিট ভিসায় আমেরিকায় যান বোরহান হাওলাদার ও তার স্ত্রী আমিনা ইন্দ্রালিব তৃশা। নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড এভিন্যুর পাশে টিলারি পার্কের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন তারা। তৃশা এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নিউইয়র্কের জ্যামাইকা জেনারেল হসপিটালে ভর্তি হন। পরবর্তীতে তার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। গত ২৩ মার্চ সোমবার বিকেলে চিকিৎসকারা তাকে মৃত ঘোষনা করেন।

তৃশার লাশ দেশে নেওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ল গ্রেভ ইয়ার্ডে বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর