করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা ঢাকা ছাড়তে চাচ্ছেন। কয়েকটি দেশের দূতাবাস কর্মকর্তারা নিজ দেশের বিশেষ ফ্লাইটে ফিরতে চাচ্ছেন। তাদের দেশে ফেরার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ।
বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। প্রাণঘাতী এই রোগে দেশে মৃত্যু হয়েছে ৪ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস