পদ্মায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ অনেক

শরীয়তপুর জেলার জাজিরা পয়েন্টে পদ্মা নদীতে বেশ কিছু যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন, কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম সরকার জানান, মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই ট্রলারটি কাঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিলো। রাত সাড়ে নয়টার দিকে জাজিরা পয়েন্টে এটি ডুবে যায়। ট্রলারটিতে কতজন যাত্রী ছিলেন কিংবা কতজন হতাহত বা নিখোঁজ হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর