আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষনে তিনি করোনাভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দিবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

বুধবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষন দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। তবে কখন এই ভাষণ প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ৪ জনের মৃত্যু হয়েছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর