জনসমাগম ঠেকাতে জলকামান দিয়ে স্যানিটাইজার ছিটাবে পুলিশ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনাকাঙ্খিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছিটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছিটানো হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

ডিএমপি কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে েএখন পর্যন্ত বাংলাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর