বিএনপি প্রধান খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন যে কোন মুহুর্ত। এমনকি আজ (২৫ মার্চ) তার মুক্তি পাওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’।
মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক এক জরুরী সংবাদ সন্মেলন করে খালেদার মুক্তির বিষয়টি জানায়। এরপরই বিএনপির সিনিয়র নেতারা ও পরিবারের সদস্যরা দফায় দফায় বৈঠক করেন।
খালেদা জিয়া মুক্তি পাচ্ছে এমন সংবাদে গুলশানের ‘ফিরোজা’ নামের বাসভবনও পরিস্কার পরিচ্ছন্ন করে সাঁজানো হয়।
কারামুক্ত খালেদা জিয়াকে কোথায় নিয়ে যাওয়া হবে সে ব্যাপারে পরিবারের সদস্যরা আলোচনায় বসেন। তাদের সাথে কথা বলেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান। কেউ কেউ বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে কথা বলেন আবার কেউ বলেন সরসারি হাসপাতালে নিয়ে যেতে। বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়ার কথা উঠে তখন। তবে তার পুরোটাই নির্ভর করছে খালেদা জিয়ার মতামতের উপর।
বিশ্বস্থ সুত্রে জানা যায়, মুক্তি পাওয়ার পর পরিবারের লোকেরা খালেদা জিয়ার মতামত জানবেন। সেখানে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে। তবে বিকালে মুক্তির সিদ্ধান্তের খবর জানার পরই খালেদা জিয়ার বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন শুরু করে। বাড়ানো হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা সদস্য সংখ্যাও।
বার্তাবাজার/এসজে