করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো এক বাংলাদেশীর নাম। লন্ডনে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় রয়েললন্ডন হাসপাতালে খসরু মিয়া নামে এক বাংলাদেশি করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইটচ্যাপল এলাকায় সেইন্সব্যারিসের সামনে তার দোকান ছিল।
জানা গেছে, তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে।
এ পর্যন্ত যুক্তরাজ্যে সর্বমোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল একই হাসপাতালে হাজি জমসেদ আলী (৮০) নামের আরও একজন বাংলাদেশি মৃত্যুবরণ করেন।
কেএ/বার্তাবাজার