যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ১০০ জনের মৃত্যু, আক্রান্ত ৭ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে ৬৫৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে নতুন করে ৭ হাজার ১২৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৬০ জন।

অত্যন্ত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মাত্র ৩৬৮ জন রোগী সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ হাজারেরও বেশি। এদের মধ্যে ১ হাজার ১৭৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইউরোপের পর যুক্তরাষ্ট্র নভেল করোনাভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। এ থেকে আশঙ্কা করা যায়, খুব শিগগিরই দেশটি এ ভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর