রাজধানী মিরপুর সাড়ে ১১ এর রাস্তায় মঙ্গলবার(২৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত এক দম্পতিকে রাস্তায় গাড়ি নিয়ে কিছুক্ষন পর পর থামতে দেখা যায়। তবে থামার চিত্রটা ছিলো একটু ভিন্ন। এই দম্পতি তাদের নিজ উদ্যোগে চাল,ডাল,পেঁয়াজ,তেল,আলু সহ নানা সামগ্রী খুজে খুজে রিক্সা চালক,ভ্যান চালক ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছে।
আবার কেউ ছবি তুলতে গেলে হঠাৎ ক্যামেরার আড়াল হয়ে যাচ্ছে।
এমন নিরব উদ্যোগ যে মনুষত্ববোধ থেকে তা আর বুঝার বাকি রইলো না। কারণ সারাদেশব্যাপী যখন করোনা আতঙ্কে দেশের কাঁচা বাজারগুলোতে ধনাঢ্য ব্যাক্তিরা অগ্রীম বাজার করে নিয়ে যাচ্ছে। কিন্তু অসহায়ত্বের চোখে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় এসব গরীব অসহায় মানুষদের।সেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এই দম্পতি।
এই দম্পতির সাথে কথা বলে জানা যায়, তার মূলত মনুষত্ব বিলুপ্তির এই যুগে এসব গরীর অসহায় মানুষের পাশে নিজের মনুষত্ববোধ থেকে দাঁড়িয়েছে। তারা চায় দূর্যোগের এই ক্রান্তিকালে সবাই যেন এই গরীর, অসহায়দের পাশে এসে দাঁড়িয়ে তাদের সুন্দর জীবন যাপনের সুযোগ করে দেয়।
বার্তাবাজার/এসজে