পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে (২৫) উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে তাকে হাসপাতালে প্রেরণ করে প্রশাসন।
বাউফল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো. আখতারুজ্জামান বলেন, আজ (মঙ্গলবার) সকালে এক যুবককে (২৫) বরিশাল রেফার করি। কিন্তু সে বরিশাল না গিয়ে সময় ক্ষেপণ করে। এরপর তাকে একাধিকবার কলও দেওয়া হয়। সে কোন কথা শোনেনি। পরে রাতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বার্তা বাজার / এমকে