বিমানে করোনাক্রান্ত যাত্রী থাকায় পালালেন পাইলট

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রী বিমানে আছে এমন খবর পেয়ে ককপিটের জানালা দিয়ে পালিয়েছেন ওই বিমানের পাইলট। গত ২০ মার্চ ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে।

সোমবার (২৩ মার্চ) ভারতের গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডের এক খবরে জানায়, পুনে থেকে এয়ার এশিয়ার দিল্লিগামী একটি ফ্লাইটে করোনা আক্রান্ত রোগী রয়েছে খবরে বিমানটি অতরণের পরই সেকেন্ডারি এক্সিট দিয়ে পাইলট নেমে পালিয়ে যান। অবশ্য পরীক্ষায় ওই যাত্রীর দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।

এয়ার এশিয়া ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, ওই বিমানে সন্দেহজনক করোনাক্রান্ত একজন যাত্রী ছিলেন। তিনি বিমানের প্রথম দিকের একটি সিটে বসেছিলেন। অবতরণ করে বিমানের সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। এরপর অবশ্য পরীক্ষার পর তিনি ভাইরাস আক্রান্ত না বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর