করোনায় মৃত্যু ১৮ হাজার ২৫০ জন, আক্রান্ত ৪ লাখের অধিক

মহামারি করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৩৩ জণ। এদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১ লাখ ৪ হাজার ৭১৪ জন। এখনও চিকিৎসাধীন ২ লাখ ৮৪ হাজার ৬৬৯ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫০ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে।

করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে এপর্যন্ত ৬ হাজার ৭৭ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত প্রায় ৬৪ হাজার। সেখানে এখনও ৫০ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ৩ হাজার ২০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ইউরোপের দেশটিতে এপর্যন্ত ৭ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে উঠেছেন।

সারাবিশ্বের মধ্যে এখনও করোনায় আক্রান্তের সংখ্যায় সবার ওপরে চীন। দেশটিতে মোট ৮১ হাজার ১৭১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার ২৭৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ ৭৩ হাজার ১৫৯ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৭৪ জন, মারা গেছেন ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৪০ জন। দেশটিতে এপর্যন্ত মাত্র ২৯৫ জন সুস্থ হয়েছেন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর