করোনায় নিজের নাম বদলে ফেললেন অশ্বিন

বিশ্বজুড়ে মহামারি আকারে ধারন করেছে করোনাভাইরাস। দিন দিন বাড়ছে এর প্রকোপ। এর থেকে বাদ যায়নি খেলাধুলাও। এমন ক্রান্তিকালে খেলাধুলা ও বিনোদন জগতের তারকারাও যার যার অবস্থান থেকে গণসচেতনতা বৃদ্ধির কাজটি করে যাচ্ছেন।

তবে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন সেই কাজটি করলেন একটু অন্যভাবে। করোনা থেকে জনগণকে সচেতন করতে নিজের নামই বদলে ফেলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমন অদ্ভুত এক দৃষ্টান্ত স্থাপন করলেন অশ্বিন। নিজের নাম বদলে তিনি দিয়েছেন, ‘লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া।’ অর্থাৎ ভারতের সবাই ঘরে অবস্থান করুন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর