ঢাকা থেকে বাড়ি যাওয়া বন্ধুর সাথে মিশেই আইসোলেশনে যুবক

ঢাকা থেকে আসা বন্ধুর সাথে চলাফেরা করে এক যুবক করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে আছেন। ঘটনাটি ঘটেছে ভোলার দৌলতখান উপজেলায়। আইসোলেশনে যাওয়া ওই যুবকের নাম জহিরুল ইসলাম(২৫)।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে তাকে দৌলতখান হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি বলেন, জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে দৌলতখান পৌরসভার ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার করোনা রয়েছে বল। আইইডিসিআর এ তার নমুনা পাঠানোর প্রস্তুতি চলছে। ফলাফল পেয়ে নিশ্চিত হওয়া যাবে আসলে উনি করোনায় আক্রান্ত কিনা।

ডা. রতন কুমার আরও জানায়, ঢাকা থেকে আসা তার এক বন্ধুর সংস্পর্শে এসেছিলেন আইসোলেশনে থাকা যুবক ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর